ডেস্ক রিপোর্ট : কতিপয় ভূমি-দস্যুদের কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দখলকৃত জমি ফিরে পাওয়ার দাবিতে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে রবিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারশিং বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইউপি সদস্য স্বরস্বতি রানী, সন্তোষ বৈদ্য প্রমুখ। বক্তারা বলেন, আদালতের রায় পাওয়ার পরও ভূমি-দস্যু শফিউল আজম লেলিন, রুহুল আমিন মোড়ল, মোশারফ গাজী, রাজ্জাক গাজী ও মুসা শেখের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাদের জমির দখল বুঝে পাচ্ছেন না। বক্তারা এ সময় ভূমি দস্যুদের কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দখলকৃত জমি ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান এবং একই সাথে তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
