ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মুক্ত দিবস পালন


December 6, 2020 9:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৬ ডিসেম্বর পাক হানাদার মুক্ত পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সহকারী কমিশনার ভূমি এস.এম তারেক সুলতান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোশারফ হোসেন মশু, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।