ঢাকাSunday , 6 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নৌকায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ


December 6, 2020 10:04 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর মোড়ে বঙ্গবন্ধু মোড়ালে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমানের পক্ষে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ও সভাপতিত্বে এ পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান, ইউপি সদস্য আকবর আলী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের জয় আনতে সকলকে এক সাথে কাজ করতে হবে। নৌকা জয় এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চলমান উন্নয়ন সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। শেখ হাসিনার কল্যাণে দেশ আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন ঘিরে কেউ সহিংসতা মূলক কর্মকান্ড করার চেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে। নির্ভয়ে কেন্দ্রে ভোটাররা তাদের ভোট দিতে পারবে। সে ব্যাপারে প্রশাসন কাজ করছে। কোথাও কোন সমস্যার সৃষ্টি হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা পুলিশকে জানান। বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, নৌকার জয় মানে শেখ হাসিনার জয়। সে বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষের কাছে প্রধান মন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করুন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করুন। যে কোন মূল্য নৌকার বিজয় আনতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।