ঢাকাSaturday , 5 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শীতার্তদের পাশে ‘‘মানবতার দেয়াল’’


December 5, 2020 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে অসহায় শীতার্ত বস্ত্রহীন ও বস্ত্র ক্রয়ে অক্ষম মানুষকে বস্ত্র নিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে ‘‘মানবতার দেয়াল’’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। কালিগঞ্জ থানা ও উপজেলা রোডে অবস্থিত মতি হাজীর মার্কেটের পাশে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সম্মিলিত উদ্যোগে এ সংগঠনটির শুভসূচনা। এই সংগঠনে যে কেউ তার অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়াতে পারেন যেটা শুধুমাত্র বস্ত্রহীন মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। এই প্রতিষ্ঠানটির উদ্যোক্তাগণ হলেন মো: আব্দুর রহমান (রাজ টি স্টোর), মো: মনিরুজ্জামান রুমি (আহ্ছানিয়া প্রিন্টিং প্রেস), মো: নাজমুল হোসেন (বনলতা হারবাল সেন্টার), মো: আমজাদ হোসাইন (অজিফা ডেন্টাল), মো: আলমগীর হোসেন (মিডিয়া কম্পিউটার), মো: নূর আহম্মাদ (কাঠ ব্যবসায়ী), এস.এম মেহেদী হাসান বিপ্লব (বালু ব্যবসায়ী), মো: মোতালেব হোসেন (কাঠ ব্যবসায়ী)। প্রেস উইং এর দায়িত্বে রয়েছেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগ ও সাংবাদিক রেদওয়ান ফেরদৌস রনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।