ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান প্রকল্পের উদ্বোধন


December 2, 2020 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæত প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে বিভিন্ন কর্মসূচির আওতায় ঘরহীন পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার কার্যক্রম চললেও এটি পৃথক কর্মসূচি। বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি ঘরহীন পরিবারকে আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় শ্যামনগরে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টায় উপজেলা সদরের ইসমাইলপুরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শ্যামনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ প্রমুখ। উক্ত প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলায় মোট ২শ’ ৯০ টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।