ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


December 2, 2020 9:36 pm
Link Copied!

আশাশুনি (বড়দল) প্রতিনিধি : আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে মাক্স পরিধান ও সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা আদায় হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাক্স পরিধান না করায় গোয়ালডাঙ্গা বাজারের কুন্ডু স্টোরের প্রোপ্রাইটর শ্যামাপ্রসাদ কুন্ডুকে ১ হাজার টাকা ও গাজী শপিং সেন্টারের প্রোপ্রাইটার আবু তালেবকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় জনস্বার্থে মাক্স পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অফিস সহকারী মোস্তাফিজুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।