ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নবাগত এসিল্যান্ডের যোগদান


December 2, 2020 9:33 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে যোগদান করেছেন এসএম তারেক সুলতান। তিনি ৩৪তম বিসিএস’র একজন দক্ষ অফিসার। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স সম্পন্নের পর তিনি দেশের বাইরের একটি সুনাম ধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। এসএম তারেক সুলতানের জন্মস্থান খুলনাতে এবং ইতিপূর্বে তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। বুধবার দুপুরে দেবহাটাতে যোগদানের মুহ‚র্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এসএম তারেক সুলতানকে স্বাগত ও ফুলের শুভেচ্ছা জানান। পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরাও তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সার্ভেয়ার সাইদুর রহমান, নির্বাহী অফিসারের কার্যালয়ের আফতাব উদ্দীন, রবিউল ইসলাম, শহীদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী নুরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, অফিস সহকারী সরোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।