ঢাকাWednesday , 2 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ভূমিহীন ও গৃহহীনদের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন


December 2, 2020 9:52 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘরের কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ বাজার এলাকায় নুরু সরদারের ঘর নির্মাণের মধ্য দিয়ে এ কর্মসূচীর শুরু হয়। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আঃ মজিদ মোল্লা, ইসলাকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। এরপর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, আশ্রয়ণ-২ প্রকল্প অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫ টি ঘর নির্মাণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।