ঢাকাTuesday , 1 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মৎস্য ঘের মালিককে পিটিয়ে জখমের অভিযোগ


December 1, 2020 9:29 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাংলায় পূর্ব বিরোধের জের ধরে শাহজাহান আলী নামের এক মৎস্য ঘের মালিককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তিনি নাংলা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে মারপিটের এঘটনা ঘটে। মারপিটে আহত শাহজাহান বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাহজাহান গাজী জানান, বিকাল ৪টার দিকে নিজের মৎস্য ঘেরে অবস্থানকালে প্রতিপক্ষ একই এলাকার আব্দুর রহমান গাজীর ছেলে রাফু গাজী, তার স্ত্রী ময়না খাতুন, শ্যালক বাবু সহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তিনি আহত অবস্থায় মোবাইলের মাধ্যমে স্বজনদের ডাকলে তারা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে মারপিটের এ ঘটনার পর আহতের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মারপিটের ঘটনায় আহতের পরিবার অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।