ঢাকাTuesday , 1 December 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গৃহহীনদের ঘর নির্মানের উদ্বোধন


December 1, 2020 8:51 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : ‘মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ দেবহাটা উপজেলার কুলিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসযোগ্য গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় সর্বমোট ২৯টি বাসগৃহের মধ্যে কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় চলমান গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যে সকল ব্যক্তিদের জমি ও ঘর নেই তাদেরকে সরকারি জমিতে সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। পাশাপাশি একই প্রকল্পের আওতায় যাদের গৃহ নির্মাণের মতো জমি আছে অথচ দরিদ্র হওয়ায় তারা গৃহ নির্মাণ করতে পারছেন না তাদেরকেও সরকারি খরচে বাসগৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। পৃথিবীর অন্য কোনো উন্নত দেশে জনগণের কল্যাণের জন্য এমন প্রকল্পের নজির না থাকলেও বাংলাদেশের মানুষের জন্য এমন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এমপি রুহুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের আত্ম সামাজিক উন্নয়নে সরকার একদিকে যেমন একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে অন্যদিকে শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন করছে এবং সাথে সাথে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উন্নয়নমুখী প্রকল্পের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছেন। গৃহ নির্মাণ উদ্বোধনকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউপি সদস্য বিকাশ সরকার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আঃ রহিম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, দেবহাটা উপজেলার জন্য প্রথম পর্যায়ে ১৯টি ঘরের অর্থ বরাদ্দ পাওয়া গেছে এবং বাকি ১০টি ঘরের অর্থ বরাদ্দের জন্য জেলা প্রশাসকের দপ্তর থেকে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের আবেদন জানানো হয়েছে। সকল কাজ সুষ্ঠুভাবে সরকারী নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে ইউএনও জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।