ঢাকাMonday , 30 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ


November 30, 2020 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির পল্লীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত গৃহবধূ গোয়ালডাঙ্গা গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আব্দুল হাই-এর স্ত্রী (৩২)। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, ‘আমার স্বামী ভাঙ্গারী ব্যবসায়ী হওয়ায় বেশির ভাগ সময় তিনি বাড়ির বাইরে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত জমায়েত আলী গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫) দীর্ঘদিন যাবৎ আমাকে উত্ত্যক্ত ও নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রবিউল চুপিসারে আমার ঘরের ভেতরে ঢুকে আমাকে জাপটে ধরে। আমি চিৎকার দিলে সে বাইরে এসে ঘটনাটা ভিন্নখাতে নিতে তার লোকজনকে ডেকে আমাকে বে-আব্রæ করে পিটিয়ে রক্তাত্ব জখম করে। এতে আমার ডান চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর তারা আমার বাড়ি-ঘর ভাঙচুর করে মামলা করলে দেখে সেব বলে হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে এসেছে’। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে আশাশুনি থানায় এজাহার দাখিল করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।