সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মানিকখালী গ্রামের মৃত কার্ত্তিক মন্ডলের পুত্র গুরুদেব নিহার রঞ্জন (৭৮) নিজ বাড়ীতে রবিবার সকাল ৯ টা ৫৭ মিনিটে পরলোগ গমন করেন। পারিবারিক সূত্রে জানা যায় , নিহার রঞ্জন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। রবিবার দুপুরে আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ, সহপাঠি ও ছাত্রদের উপস্থিতিতে নিজ বাড়িতে তার শেষ কার্য সম্পন্ন হয়। নিহার রঞ্জন মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
