ঢাকাFriday , 27 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় দোয়া


November 27, 2020 8:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ইটাগাছা বড়বাজার মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা কৃষক দলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব খুরশিদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য মো. শের আলী। অনুষ্ঠান শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বরকত উল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সুস্থতা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. ময়েন উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।