ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশদহায় মায়ের পাশ থেকে ১৫ দিনের শিশু উধাও


November 26, 2020 9:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৫ দিন বয়সী এক ছেলে শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ইউনিয়নের হাওয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে। নবজাতক সন্তান হারিয়ে পাগল প্রায় শিশুটির মা ফাতেমা খাতুন ওই এলাকার ফারুক হোসেনের মেয়ে ও কলারোয়ার বোয়ালিয়া এলাকার সোহাগ হোসেনের স্ত্রী। ফাতেমা খাতুন জানায়, ‘আমার নবজাতক ছেলের অসুস্থতার কারণে বেশ কয়েকদিন খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলাম। গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে আমরা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে হাওয়ালখালীতে আমার নানার বাড়ি আসি। আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। সকাল ১১টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার পাশে বাচ্চা নেই। এরপর অনেক খোঁজা-খুঁজি করে কোথাও পাওয়া যায়নি’। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।