ঢাকাThursday , 26 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ


November 26, 2020 8:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিকেন্দ্রীকৃত পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা উপজেলা পরিষদের সভা কক্ষে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সকল ইউপির গ্রাম আদালত সহকারীগণ। প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দীনের উপস্থাপনায় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ইউএনডিপির জেলা সমন্বয়কারী এস এম রাজু জবেদ। সমাপনীতে বক্তব্য রাখেন বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।