নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম এবং ভোরের পাতা গ্রæপের সম্পাদক, এফবিসিসিআই এর পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত সদস্য এস এম রাজন হায়দার ও অ্যাড. মোক্তার হোসেন টুকু। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা সুন্দরবন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ হারুন, সাবেক ছাত্র নেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন সহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
