কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে গতকাল জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের দেবহাটা উপজেলা সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান প্রতিদ্ব›িদ্বতা করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী নেতা রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করবেন। ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসাবে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. অজিয়ার রহমান আম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন। আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। ৫টি ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী কুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৬ শত ৮৬ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ১ শত ১২ ও মহিলা ১২ হাজার ৫ শত ৭৪ জন। পারুলিয়া ইউনিয়নে মোট ভোটার ২৭ হাজার ৮ শত ৪৫ জন। তার মধ্যে পুরুষ ১৪ হাজার ১ শত ৩৬ ও মহিলা ১৩ হাজার ৭ শত ৮ জন। সখিপুর ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪ শত ৩২ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৩ শত ৬৬ ও মহিলা ৯ হাজার ৬৬ জন। নওয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৩ শত ৭৫ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯ শত ৭১ ও মহিলা ১২ হাজার ৪ শত ৪ জন। এছাড়া দেবহাটা সদর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৭৪ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৫ শত ২০ ও মহিলা ৭ হাজার ৫ শত ৫৪ জন।ইতিমধ্যে প্রার্থীরা দেবহাটা বিভিন্ন জনপদে গণসংযোগে লিপ্ত রয়েছেন, দেবহাটা জুড়ে নির্বাচনের আমেজ বিরাজ করছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই একটি আলোচনা কে হবেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
