ঢাকাMonday , 23 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা মোকাবেলায় ভ্রাম্যমান আদালতে ৫৪ লাখ টাকা আদায়সহ ৭৯ জনকে কারাদন্ড প্রাদন


November 23, 2020 8:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত ০১ মার্চ থেকে আজ ২৩ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে উক্ত জরিমানার টাকা আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইন্দ্রজীত সাহা জানান, সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামালের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৩৮৮ টি মোবাইল কোর্ট অভিযানে ৩৪৭০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৩,৯৩,৯২৯/-(তিপ্পান্ন লক্ষ তিরানব্বই হাজার নয়শত ঊনত্রিশ) টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ ২৩ নভেম্বর ২০২০ তারিখে পরিচালিত মোট ৬ টি মোবাইল কোর্ট অভিযানে ৩২ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৯.৯০০/-(নয়হাজার নয়শত) টাকা জরিমানা আদায় করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।