ঢাকাSunday , 22 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান


November 22, 2020 9:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় কুল্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘করোনাত্তোর মানবিক বিশ্ব চাই’ শীর্ষক আলোচনা সভায় তাকে এ বিশেষ সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দীন আল আজাদ। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিউল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিএনএ জোট এর মহাসচিব ডাক্তার শেখ হাবিবুর রহমান। অনুষ্ঠানে এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মীবৃন্দ, বাংলাদেশ ওয়েলফেয়ার ফউন্ডেশন ও আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।