ঢাকাSaturday , 21 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীত মৌসুমে করোনা মোকাবেলায় ইটাগাছায় উঠান বৈঠক


November 21, 2020 9:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : “করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলার হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ০৪ টায় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় পৌর ০৭ নং ওয়ার্ডের ইটাগাছা বউ বাজার সংলগ্ন প্রোফেসর জামাল উদ্দিনের চাতালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রোফেসর জামাল উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা বলেছেন শীত মৌসুম করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এজন্য করোনার সংক্রমণ রোধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলার হবে জনতার” এই ¯েøাগানে পৌর কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালু যে ব্যক্তিগত উদ্যোগে নিয়েছে এটা খুবই প্রশংসনীয়। এ সময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তিনি’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ০৭নং ওয়ার্ড কাউন্সিলার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ আহমেদ, অ্যাড. আব্দুল মতিন, স্টান্ডার্ড ব্যাংকের সেকেন্ড অফিসার বুলবুল আহমেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, মাস্টার হাবিবুল্লাহ, মোহাম্মদ আলী, আনারুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক, আবুল কালাম, সামছুর রহমান, আব্দুল হান্নান, নাহিদ, জাহিদ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী প্রমুখ। এ সময় ইটাগাছা বউ বাজার এলাকার প্রায় ৭ শতাধিক নারী ও পুরুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলু ঢালী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।