ঢাকাSaturday , 21 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে জগদ্ধাত্রী পূজা শুরু


November 21, 2020 9:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দিরে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ঘট স্থাপন ও সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পূজা শুরু হয়। বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দিরের যুব সংঘের সভাপতি হিরন্ময় আঢ্য বলেন, আমরা পূজার সমস্ত আয়োজন শেষ করেছি। আগামী বুধবার বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। ২১ নভেম্বর রবিবার ঘট-স্থাপন, ২২ নভেম্বর সারাদিন ব্যাপী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা ও অর্চনা। সন্ধ্যায় দেবী মায়ের আরতি। ২৩ নভেম্বর মঙ্গলবার পূর্বাহ্নে দর্পণ বিসর্জন ও সন্ধ্যা ৬ ঘটিকায় বিশিষ্ট ধর্মযাজক বিল্বমঙ্গল দেবনাথের কণ্ঠে ভগবত আলোচনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। বুধবার প্রতিমা বিসর্জন। পূজায় পুরোহিত্য করছেন বিশিষ্ট পুরোহিত বিকাশ ব্যাণার্জী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।