ঢাকাSaturday , 21 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা


November 21, 2020 8:56 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা শরীফের পীর কেবলা বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর জন্মবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা শিবির ও সুন্নাতে খতনা ক্যাম্পের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় মিশনের আস্তানা ভবনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম মৌলভী মো. আব্দুর রাজ্জাক। মিশনের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এনামুল হক খোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাও. মো. আবু সাঈদ, মুফতি মাও. মো. আবু সাঈদ রংপুরী, মিশনের সহ-সম্পাদক মো. মালেকুজ্জামান, কর্মকর্তা মো. সাইদুর রহমান শিক্ষক, আবুল ফজল শিক্ষক প্রমুখ। বক্তাগণ- আসন্ন অনুষ্ঠান সফল করতে যার যার অবস্থান থেকে আরো বেশি সহযোগিতার আহŸান জানানোর পাশাপাশি প্রয়াত পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন আহমদ এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সবশেষে দোয়া পরিচালনা করেন নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম মৌলভী মো. আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, পীর কেবলার জন্মবার্ষিকী উপলক্ষে আসন্ন ডিসেম্বর মাসে যে সমস্ত বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে- নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, বি এন এস বি চক্ষু হাসপাতাল ও সাইট সেভার্স, খুলনা-এর যৌথ উদ্যোগে ৫ ও ৬ ডিসেম্বর ২০২০ শনি ও রবিবার সকাল ৯.৩০ টা হতে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও চক্ষু পরীক্ষা করে মাত্র ৬শ’ টাকার বিনিময়ে লেন্স সংযোজনের জন্য বাছাই করা। ১২ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে গরিব ও দুস্থ বাচ্চাদের খতনা প্রদান করা হবে। সেক্ষেত্রে খতনা ইচ্ছুক আগ্রহী বাচ্চাদের অভিভাবকগণকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মিশন অফিসে নাম দেখানোর জন্য আহŸান করা হয়েছে। খতনাকৃত বাচ্চাদের ঔষধ, লুঙ্গি ও গেঞ্জি মিশন থেকে সরবরাহ করা হবে। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ১৯ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা হতে ফ্রি গাইনি, শিশু, হার্ট ও মেডিসিন ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। উক্ত ক্যাম্পগুলোতে মাস্ক সহ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.এনামুল হক খোকন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।