ঢাকাSaturday , 21 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের জরুরী সভা


November 21, 2020 9:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সহ-সভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সাংবাদিক হাসান ইকবাল মামুন, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বিলালী, সোহরাব হোসেন, প্রভাষক আশিকুজ্জামান, ডা. শাহজাহান হাবিব, ডা. নুর আলম, ইয়াসির আরাফাত, মুকুল শিকারী, জ্বলেমিন হোসেন, ফায়জুল কবির, জাকির হোসেন, জগদীশ সানা, শেখ বাদশা, মইনুল ইসলাম প্রমুখ। সভায় আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদকে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠানোর বিষয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সাথে থানার সকল খবর এবং পত্রিকা পরিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রভাষক মাসুদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।