প্রেস বিজ্ঞপ্তি : জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নির্বাচন হয়েছেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মো. মহিবুল্লাহ। শুক্রবার (২০ নভেম্বর) সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সংগঠনের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর দায়িত্ব সাতক্ষীরা জেলা কমিটির ইনচার্জ, নড়াইল জেলা কমিটির ইনচার্জ ও মাঝে মাঝে যশোর জেলা কমিটির দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া সাতক্ষীরা তালা-কলারোয়ার সংসদীয় আসনের দায়িত্ব পালন করতে গিয়ে সাতক্ষীরা জেলা পার্টিকে পুরোপুরি সময় দেয়া আমার জন্য কঠিন হয়ে পড়ছে। যার কারণে পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে পার্টির সাংগঠনিক গতিশীলতা রক্ষা মতাদার্শিকভাবে পার্টিকে গড়ে তোলা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার জন্যে আমাকে জেলা কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতি নির্বাচন করা প্রয়োজন। এ বিষয়ে সকল সদস্য একমত পোষণ করেন এবং জেলা কমিটির নতুন সভাপতি হিসাবে জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মো. মহিবুল্লাহকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন। নতুন সভাপতি সবার কাছে সহযোগিতা আশা করেন এবং তার দায়িত্ব যথাযথ ভাবে পালনে আশ্বাস দেন।
