ঢাকাWednesday , 18 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেন্দ্রীয় যুবলীগ নেতা পারভেজের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ


November 18, 2020 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের পক্ষ থেকে অসহায়, দুস্থ, বিধবা ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ-বস্ত্র বিতরণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় এ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, আ’লীগের নেতা আব্দুর রশিদ। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য এবং সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজিব ফরহাদ, সাবেক জেলা ছাত্র লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্র নেতা ও জেলা যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আহছান হাবিব লিমু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মিটুন ব্যানার্জী, যুবনেতা শেখ আব্দুল হালিম, এম জাহাঙ্গীর আলম, মোস্তাক আহমেদ মোল্লা, সাবেক ছাত্রনেতা তানভীর কবির রবিন, ছাত্রনেতা অ্যাড.শেখ রাজিব হোসেন, ছাত্রলীগ নেতা আশিক রেজা অপু, যুবনেতা আশিক জামান, ছাত্রনেতা ইমন, সুজন, অপু সহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।