নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যার মোড়ে এক ভাঙ্গাড়ি বিক্রেতার দোকানে চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কুল্যার মোড়ের মতিয়ারের রহমানের ভাঙ্গাড়ির দোকানে এ চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী মতিয়ার রহমান জানান, রাতে দোকানের তালা বন্দ করে বাড়ি গেছি। সকালে এসে দেখি দোকানের টিনের বেড়া ভেঙে দোকানের ভেতরে কে বা কারা আমার ভাঙ্গাড়ি মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালের মধ্যে ছিল ৩টি পুরোনো ব্যাটারি, ২কেজি তামা, ১৫ কেজি পিতল, ২০ কেজি অ্যালুমিনিয়াম, ৫০কেজি কাস্টিংসহ আনুমানিক ২০/২৫ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ। অন্যদিকে কিছুদিন আগে পার্শ্ববর্তী চৌধুরী স-মিল থেকে কিছু মূল্যবান যন্ত্রাংশ, ছিদ্দিক হোটেলে এবং সোনালী সিনেমা হল সংলগ্ন সুমনের দোকানে চুরি হয়। স্থানীয়রা ধারণা করছেন এলাকার মাদকসেবীরা এ ধরনের চুরি করতে বেপরোয়া হয়ে উঠেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
