নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে তাদের অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের নীতিমালা সংক্রান্ত পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি রুহুল কুদ্দুছের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলার ৪২টি কৃষি পণ্য উৎপাদক সমিতির ৪২ জন প্রতিনিধির অংশগ্রহণে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, দীপঙ্কর কুমার সরকার দিপ প্রমুখ।
