ঢাকাTuesday , 17 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে বলেই আওয়ামী লীগ জনগণের দল-এমপি রবি


November 17, 2020 9:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে ২টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ০৪টায় শিবপুর বাঁশতলা এলাকায় জোতিন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে বলেই আওয়ামী লীগ জনগণের দল। গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে গ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদরসহ জেলায় প্রায় শত-ভাগ বিদ্যুতায়ন হয়েছে। সাতক্ষীরা সদরে যে উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। করোনার সংক্রমণ রোধে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহŸান জানান এমপি রবি।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী প্রমুখ। মাহমুদপুর বাজার হতে শিবপুর ইউপি অফিস সড়ক ভায়া বাঁশতলা-হরিশপুর-সোনারডাঙ্গা সড়ক (মাহমুদপুর বাজার আবাদেরহাট ভায়া জগনাথপুর সড়ক। খুলনা ডিভিশন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়নে ৬.০৭৭ কি. মিটার দুটি কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আসাদুজ্জামান সেলিম ও শেখ সিরাজুল হক প্রমুখ। এসময় দলীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।