ঢাকাMonday , 16 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির মতবিনিময় সভা


November 16, 2020 9:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং ৮৬/সাত এর নতুন অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভোমরা অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং ৮৬/সাত এর সাবেক এডহক কমিটির সভাপতি মো. ফিরোজ হোসেন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সামছুজ্জামান, সমিতির নতুন অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মিজানুর রহমান ও মো. খালিদ হোসেন প্রমুখ। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নব-গঠিত কমিটির মতবিনিময় সভায় সংগঠনের উন্নয়নকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের কার্যক্রম দ্রæত এগিয়ে নিতে ও সংগঠনকে শক্তিশালী করতে নির্বাচন দেওয়ার সকল প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির অফিস সহকারী মো. আব্দুস সালাম। এ সময় ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।