ঢাকাSaturday , 14 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চার দলীয় লক্ষ টাকার হা-ডু-ডু প্রতিযোগিতা: দ্বিতীয় সেমিফাইনালে তারালীর জয়


November 14, 2020 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে পাঁচদিন ব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে চার দলীয় লক্ষ টাকার হা-ডু-ডু প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁচাই সবুজ সংঘ আয়োজিত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় কালিগঞ্জের তারালী হা-ডু-ডু দল ১০০-৬৮ পয়েন্টের ব্যবধানে দেবহাটা উপজেলার চীনেরডাঙ্গা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলা পরিচালনা করেন আব্দুল হাদী। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও চাঁচাই সবুজ সংঘের সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সনৎ কুমার গাইন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। আগামী সোমবার (১৬ নভেম্বর) বিকেলে প্রতিযোগিতার ফাইনালে তারালী দল ও দক্ষিণ শ্রীপুর ইউপি’র মেম্বর মিলন আহম্মেদের দল পরস্পর মুখোমুখী হবে। খেলাটি পাঠক নন্দিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।