ঢাকাSaturday , 14 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাংনিয়া সবুজ সংঘের জয়


November 14, 2020 9:48 pm
Link Copied!

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুরে বীর মুক্তিযোদ্ধা অতি. ডিআইজি মীর্জা মনসুর আল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভাতশালা একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জয়ী হয়েছে গাংনিয়া সবুজ সংঘ। “মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই ¯েøাগানকে সামনে রেখে শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় আলিপুর প্রীয় নাথ ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ এর সভাপতিত্বে ও হাদিউজ্জামান বাদশার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন প্রয়াত অতি. ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মীর্জা মনসুর আল হকের সহধর্মিণী লুৎফুন্নেছা বেগম, সাউথইষ্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর্জা আনোয়ার পারভেজ। এ সময় আলিপুর ইউপি সদস্য আবদুল্লাহ, আতাউর রহমান, আশরাফুল ইসলাম লাকী সহ আফতাবুজ্জামান টুটুল উপস্থিত ছিলেন প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. নাছির উদ্দিন, আঃ গফফার ও আবু সহিদ বাবলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।