ঢাকাFriday , 13 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালেন ব্যবসায়ী


November 13, 2020 9:26 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাফফর হোসেন খোকন (৪২) নামের এক মুদি ব্যবসায়ীর ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে এবং বাম পা ভেঙে গেছে। দুর্ঘটনার শিকার মোজাফফর হোসেন খোকন দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলগাহার গাজীর ছেলে ও স্থানীয় মুদি দোকানদার। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বনবিবি বটতলার কাছাকাছি রেফারি মিজানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মোজাফফর হোসেন খোকনের বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকেলটি ট্রাকের চাকার নীচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও কৌশলে পালিয়ে যায় ট্রাকটির চালক। মূলত সখিপুর টু দেবহাটা সড়কটির ওপর সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির রাখা ঠিকাদারি কাজের বালু ও পাথরের কারণে রাস্তাটি সংকীর্ণ হওয়ায় এবং সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকাধীন দ্রæতগামী বালু বোঝাই ট্রাক চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে সুশীলগাতীর বাড়ি থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করার উদ্দেশ্যে নিজের মোটর সাইকেলে বেরিয়ে ঈদগাহ হাটে যাচ্ছিলেন মুদি ব্যবসায়ী মোজাফফর হোসেন খোকন। পথিমধ্যে বনবিবি বটগাছের কাছাকাছি রেফারি মিজানের বাড়ির সামনে পৌঁছালে রাস্তার ওপর ফেলে রাখা সাতক্ষীরা পৌর মেয়র ঠিকাদার তাসকিন আহমেদ চিশতির ঠিকাদারি কাজের বালু ও পাথরের কারণে অতি সংকীর্ণ রাস্তায় পিছন থেকে আসা সেকেন্দ্রার সখিনা ব্রিকসের মালিক মোশারফ হোসেন মোশার মালিকানাধীন দ্রæতগামী বালু বোঝাই ট্রাকটি মোজাফফর হোসেন খোকনের মোটর সাইকেলটিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন খোকনের ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয় এবং বাম পা ভেঙে যায়। পরে দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মোজাফফর হোসেন খোকনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেল এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশ। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।