ডেস্ক রিপোর্ট : আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে উন্নয়নের অঙ্গীকার নিয়ে পৌর কাউন্সিলার পদে মনোনয়ন প্রার্থী মোঃ জিল্লুর হোসেন ওয়ার্ডবাসীর সমর্থন ও দোয়া কামনায় পথসভা করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ৯নং ওয়ার্ডের মেহেদীবাগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পলাশপোল আর্দশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম সামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী মোঃ জিল্লুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন, অবসর প্রাপ্ত সার্জেন্ট জি,এম রেজাউল করিম। এ সময় শেখ আজিজুল হক, শেখ রবিউল ইসলাম আর্মি রিটায়ার্ড, আব্দুল ছত্তার গাজী, রাজু আহমেদ, তাভহিদুর রহমান তনজয়, মোস্তাক আহমেদ, মামুন গাজী ছোট, লাবলু, মনি, সাইদ, নাহিদ, তোহিদ, সহ ৯নং ওয়ার্ডের মেহেদীবাগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
