ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়শনের উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সাথে জেএফএ কাপ ফুটবল অনূর্ধ্ব-১৪ (মহিলা) চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা মহিলা ফুটবল দলের চেয়ারম্যান পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দিবা খান সাথি, টিম ম্যানেজার শেখ মাসুদ আলী, প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ছট্টু, অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়, জবা, চুমকি, নাসরিন, প্রতিমা, লিপিকা, রাজিয়া, হাসি, তিন্নি, অন্তিকা, মুন্নি, রোজি, সুমাইয়া, রেহানা, রাফিজা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) জেএফএ কাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান ও শুভ কামনা করেন। তিনি বলেন, আগামীতে আজকের এই ক্ষুদে খেলোয়াড়রা আরো বড় বড় আসরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাতক্ষীরা জেলার মুখ উজ্জ্বল করবে। উল্লেখ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ ফুটবল অনূর্ধ্ব-১৪ (মহিলা) চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলাকে ২-১ গোলে পরাজিত করে সাতক্ষীরা জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
