ঢাকাThursday , 12 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জলদস্যুদের আত্মসমর্পণ বার্ষিকী উদযাপন


November 12, 2020 9:25 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : খুলনায় সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ। স্বরাষ্ট্র-মন্ত্রী আসাদুজ্জামান খান চট্টগ্রামের র‌্যাব-৭ এর জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠান হতে অনলাইনে খুলনা র‌্যাব আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন। খুলনা র‌্যাব-৬ সদর দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবনের মৎস্যজীবী ও মৌয়ালদের পক্ষ হতে র‌্যাব মহা-পরিদর্শককে প্রদত্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন র‌্যাব-৬ এর অধিনায়ক। এ সময় ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ার পূর্ব ও পরবর্তী পরিস্থিতি বক্তৃতার মাধ্যমে তুলে ধরেন মৌয়াল-চাষি-বণিক জাতীয় জোটের সভাপতি সৈয়দ মঈনুল আনোয়ার এবং মৎস্যজীবী সমবায় সমিতির আহŸায়ক মোল্লা শামসুর রহমান। অনুষ্ঠানে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ ও র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামকে মৌয়াল ও মৎস্যজীবীদের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত করার ক্ষেত্রে র‌্যাবের কর্মকান্ডে সহযোগিতা প্রদানের জন্য মৌয়াল জনগোষ্ঠীর পক্ষ হতে সাংবাদিক সোহাগ দেওয়ানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সরকারি কর্মকর্তা, সাবেক বন-দস্যু ও গণমাধ্যম-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।