ঢাকাThursday , 12 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজে ধীর গতি: কলারোয়ায় প্রধান সড়কে ধুলা বালির তান্ডব


November 12, 2020 9:17 pm
Link Copied!

কলারোয়া (পৌর) প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের প্রধান সড়কে চলমান সংস্কার কাজের ধীরগতির কারণে ধুলা-বালির তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারীরা। পথচারীরা রাস্তায় মুখ চেপে চলাচল করলেও পোশাক হয়ে যাচ্ছে ধূসর বর্ণের। পাশাপাশি সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরাসহ খাদ্য দ্রব্য ও ব্যবসায়িক পণ্য ধুলার আবরণ থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। নোংরা হচ্ছে দোকানের পরিবেশ সাথে সাথে বাড়ছে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের ভোগান্তি। প্রতিনিয়ত ধুলা-বালির সাথে যুদ্ধ করে রাস্তায় চলাচল আর ব্যবসা পরিচালনা করতে দিশেহারা সবাই। সড়কের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান সকাল-বিকাল ট্রাকে করে রাস্তায় পানি ছিটিয়ে দিলেও কিছুক্ষণের মধ্যে তা শুকিয়ে আবারও ধুলা-বালি উড়তে শুরু করছে। রাস্তা দিয়ে যখন ভারী যানবাহন চলাচল করছে তখন দুই হাত দুরের কিছুই দেখা যাচ্ছে না ধুলার কারণে। এ অবস্থা চলতে থাকলে এ এলাকার বেশিরভাগ মানুষ হাঁপানি-অ্যাজমা রোগে আক্রান্ত হতে পারে’। অতি দ্রæত যাতে রাস্তা সংস্কারের কাজ শেষ হয় সে বিষয়ে সড়ক ও জন পথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।