ঢাকাWednesday , 11 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিচার বিভাগীয় কর্মচারীদের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান


November 11, 2020 9:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাস ব্যাপী কর্মসূচি অংশ হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান পূর্বে বিচার বিভাগীয় কর্মরত সাতক্ষীরায় প্রায় আড়াই শতাধিক কর্মচারী উপস্থিত স্বাস্থ্যবিধি মেনে ব্যানার শোভা যাত্রা সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হারাধন কুমার রায় চৌধুরী, সহ সভাপতি নাজির মো. আব্দুল কাদের গাজি, সহ সভাপতি নাজির মো. ইসমাইল হোসেন, সহ সভাপতি মোল্লা হাফিজুর রহমান, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেকর্ড কিপার মো. আব্দুল আলীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ সম্পাদক এসএম আশরাফুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফুর রহমান, মহিলা বিষয়ক ও হিসাবরক্ষক মনিরা পারভীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।