নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পৌরসভার ০৮ নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস সড়কে ৩২০ মিটার কার্পেটিং রাস্তা ৬লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাবেক কাউন্সিলার মো. আজিবর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রইজের প্রতিনিধি এম.এম মফজুলার হক, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, একরামুল নাসির, রুহুল আমিন, মাস্টার আমজাদ হোসেন, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার, কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
