ঢাকাWednesday , 11 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় যুবলীগের বিক্ষোভ


November 11, 2020 10:25 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ। বুধবার সন্ধ্যায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে পারুলিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নামে অপ-প্রচারকারী গাজী শহীদুল্যাহ, রাশেদুল ইসলাম, আব্দুল আজিজ ও অহিদুল ইসলামের বিরুদ্ধে ধিক্কার জনক নানা শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান নেতা-কর্মীরা। পারুলিয়া বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ আবু রায়হান চত্বরে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, কৃষকলীগের সদস্য সচিব নির্মল কুমার মন্ডল, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সহ যুবলীগের প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।