ঢাকাWednesday , 11 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রদলের পরিচিতি সভা


November 11, 2020 10:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা ছাত্রদলের নব-গঠিত আহŸায়ক কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় পারুলিয়া সরদার বাড়িতে এ পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা ছাত্রদলের আহŸায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিয়র সহ-সভাপতি এসএম মঞ্জুরুল মোর্শেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বোস্তামী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।