ঢাকাTuesday , 10 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে অগ্রণী ব্যাংকে কৃষি ঋণ বিতরণ


November 10, 2020 9:13 pm
Link Copied!

শ্যামনগর অফিস : শ্যামনগরে অগ্রণী ব্যাংক লি. বংশীপুর বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে ১৫ জন কৃষকদের মাঝে কৃষি-পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বংশীপুর বাসস্ট্যান্ড শাখার মিলনায়তনে শাখা ব্যবস্থাপক (পিও) মোল্যা আব্দুল কাদেরের সভাপতিত্বে ঋণ বিতরণ উদ্বোধন করেন, সহকারী মহা-ব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংক লি. সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান কর্মকর্তা এস এম ইস্রাফিল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিনিয়র অফিসার গোবিন্দ ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর ঢালী, ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও ঋণ গ্রাহক কৃষকগণ। ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি-পল্লী ঋণ নীতিমালার আওতায় প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষি ১৫ জনের মধ্যে প্রকাশ্যে ৪ লক্ষ ৩২ হাজার টাকা কৃষি-পল্লী ঋণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পিও তাহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।