ঢাকাTuesday , 10 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহানুভবতার দেয়াল


November 10, 2020 9:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, দরকারি জিনিস এখান থেকে নিয়ে যান’- এই ¯েøাগানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের শীত বস্ত্রের প্রয়োজন মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্টে’র উদ্যোগে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন প্রাচীরে ‘হিউম্যানিটি ফার্স্টে’র পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর তত্ত¡াবধানে এই ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রোফেসর আমানুল্লাহ আল হাদী। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক মহিতোষ কুমার নন্দী, অফিস সহকারী ফারুক হোসেন ও মফিজুল ইসলাম, সংগঠনের স্বেচ্ছাসেবক আসাউর রহমান, মেহেদী হাসান, শেখ শাকিল হোসেন, রুহুল আমীন, শুভ প্রমুখ। সংগঠনের স্বেচ্ছাসেবক শাহিন বিল্লাহ বলেন, বাড়িতে থাকা অব্যবহৃত পোশাক এখানে স্বেচ্ছায় রেখে যাবেন এবং যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এতে মানুষের শীতের কষ্ট দূর হতে পারে। সমাজের অবহেলিত, অসচ্ছল মানুষের জন্য কিছু করতেই সংগঠনটির এই ক্ষুদ্র প্রয়াস। ইতোমধ্যে ‘হিউম্যানিটি ফার্স্ট গরিব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য, দুস্থ, অসহায় মানুষের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প, এতিমদের শিক্ষার ব্যয় ভার বহন, সুন্দরবন উপক‚লীয় অঞ্চলের ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে ‘মানবিক স্কুল’ করে দক্ষিণ খুলনা অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।