ঢাকাTuesday , 10 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


November 10, 2020 9:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ মিটার ঢালাই ড্রেন নির্মাণ করা হচ্ছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ ড্রেন নির্মাণ। এ ঢালাই ড্রেনটি নির্মাণ করা হলে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মধূমাল্লারডাঙ্গী এলাকার প্রায় ৩শতাধিক পরিবারের দীর্ঘদিনের ভোগান্তি জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে এবং পানি নিষ্কাশনে এ ঢালাই ড্রেন মানুষের উপকারে আসবে। অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এ ড্রেন নির্মাণ হওয়ার কারণে আনন্দের উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে। পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, ডা. রাজু আহম্মেদ, মাস্টার ফজলুল হক, অ্যাড. আবুবক্কর সিদ্দিক, পেশকার আবু জাফর সিদ্দিকী, এডিশনাল পিপি অ্যাড. রুহুল আমিন, মো. আরিফুর রহমান খান বাপ্পি, ঠিকাদার প্রতিষ্ঠান আমিনুর এন্টারপ্রাইজ’র প্রতিনিধি আমিনুর রহমান। এ সময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।