ঢাকাMonday , 9 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় কলেজ ছাত্রীর আত্মহত্যা


November 9, 2020 9:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় এক কলেজ ছাত্রী আত্মহনন করেছে। পরিবারের অভিযোগ ফেসবুক আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়ে সম্মানহানি ও বিয়ে বন্ধ হয়ে যাওয়ায় কলেজ ছাত্রী এ আত্মহত্যার পথ বেছে নেয়।
গত রবিবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। মৃত কলেজ ছাত্রীর নাম নন্দিনী চৌধুরী (২০)। তার বাবার নাম বিকাশ চৌধুরী।
মৃতের স্বজনরা জানান, নন্দিনী চৌধুরী সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। গত ৩০ অক্টোবর যশোর জেলার কেশবপুরের হাড়িয়ারের গোফ গ্রামের হরিপদ মজুমদারের ছেলের সাথে তার বিয়ের ঠিক হয়। কয়েকদিন আগে তার ফেসবুক আইডি হ্যাক করে তার কয়েকজন বান্ধবীসহ কয়েকজনকে আপত্তিকর ছবি ও লেখা পোস্ট দেওয়া হয়। এতে তারা ক্ষুদ্ধ ছিলো। বিষয়টি জানতে পেরে হরিপদ মজুমদার তার ছেলের সাথে নন্দিনীকে বিয়ে দিতে আপত্তি জানান। এতে নন্দিনীর মন ভেঙে যায়। এমন অবস্থায় গতরোববার তার কয়েকজন বান্ধবী বাড়িতে এসে তাকে শাসিয়ে যায়। সদর থানায় তারা কয়েকটি সাধারণ ডায়েরিও করে। এ অপমান সইতে না পেরে রোববার রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে।
তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন হবু শ্বশুর হরিপদ মজুমদার। একপর্যায়ে তার বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।