ঢাকাMonday , 9 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভুয়া সমিতির হাত থেকে গ্রাহকদের ২৯ লক্ষ টাকা উদ্ধার


November 9, 2020 9:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রমিজ ফাউন্ডেশন নামে একটি সমিতির ৫৭ জন গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয়া ২৯ লক্ষ টাকা ভুক্তভোগী গ্রাহকদের ফিরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালে কুকোডাঙ্গা মোড়ে যৌথভাবে প্রমিজ ফাউন্ডেশন নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন ওই এলাকার মৃত মাজেদ গাজীর ছেলে আসাদুর রহমান, ভাড়াশিমলা গ্রামের মৃত ছাকাত খানের ছেলে সজীব খান ও মৃত মোসতুল্লা গাজীর ছেলে নুর আহমেদ। তারা বেশি মুনাফার লোভ দেখিয়ে ৫৭ জন গ্রাহকের কাছ থেকে ২৯ লক্ষ ৬৮ হাজার ২৫ টাকা হাতিয়ে নিয়ে সমিতির কার্যালয় বন্ধ করে দেন। গ্রাহকরা স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধিদের কাছে যেয়েও কোন সুরাহা পাননি। এক পর্যায়ে ভুক্তভোগীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বরাবর লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্ত করে ওসির নেতৃত্বে পুলিশ আসাদুর, সজীব ও নুর আহমেদকে থানায় নিয়ে এসে গ্রাহকদের ক্ষতিপূরণসহ যাবতীয় টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর সোমবার (৯ নভেম্বর) সকালে প্রতিটি গ্রাহককে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। আগামী ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের জমাকৃত সম্পূর্ণ টাকা পরিশোধ করবে বলে তারা লিখিত অঙ্গীকার করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সজীব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমাদের সমিতির অফিসটা খুব ভালোভাবে চলছিল। এক পর্যায়ে আমরা গ্রাহকদের টাকা দিয়ে দুইটা ট্রাক ক্রয় করি। কিন্তু তাতে আমাদের অনেক টাকা লস হওয়ায় আমাদের অফিস বন্ধ হয়ে যায়। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে সকল গ্রাহকের টাকা পরিশোধ করবেন উল্লেখ করে বলেন, আমারাও অনেক গ্রাহককে ঋণ দিয়েছি। মাঠ পর্যায়ে ১১ লক্ষ টাকা ঋণ দেওয়া আছে। ওই টাকা আদায় করে সকলের টাকা পরিশোধ করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।