নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রæপের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় সমাপনী দিনে একযোগে শোভনালী, আশাশুনি ও শ্রীউলা ইউনিয়নে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে একযোগে পৃথক পৃথক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে ৭ ও ৮ নভেম্বর উপজেলার অন্যান্য ইউনিয়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের বা¯ত্মবায়নে আশাশুনি মডেল প্রাইমারি স্কুল, কামালকাটি হাইস্কুল, নাকতাড়া প্রাইমারি স্কুলসহ তিনটি ইউনিয়নের বিভিন্ন ভ্যেনুতে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ভূমিহীন, ধর্মীয় নেতা, শিক্ষক, কিশোর, কিশোরী, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আবু হেনা সাকিল। ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ, শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মিঠুন কুমার বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মো¯ত্মফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এসএম মোক্তারুজ্জামান স্বপন ও সিএইচসিপি বজলুর রহমান বাবু, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাসান মাহমুদ, স্বাস্থ্য সহকারী সঞ্জয় কুমার মন্ডল, রহমত আলি, আঃ মান্নান, রাফেজা খানম, পরিবার কল্যাণ সহকারী নাছিমা, জেলেখা পারভীন, সিএিচসিপি রবিউল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
