ঢাকাSunday , 8 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুরের জয়


November 8, 2020 9:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ফুটবল মাঠে চারদলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলা রবিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান নাঈম এর সার্বিক ব্যবস্থাপনায় ও সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় শ্যামনগরের ঈশ^রীপুর মুসলিম স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে চালিতাঘাটা ডিএমসি ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন আব্দুর রাশেদ, রুবেল ও সৈয়দ মোমেনুর রহমান। খেলার ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দেবহাটার সখীপুর ফুটবল একাদশ কালিগঞ্জের উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।