ঢাকাThursday , 5 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি


November 5, 2020 10:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে একই রাতে দুই বস্ত্রালয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বিগত কয়েকদিন পূর্বে একই ভাবে একটি সমিতির ঘরে চুরি করে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার গভীর রাতে ভেটখালী বাজারের নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেসার্স মোল্ল্যা বস্ত্রালয় এবং মেসার্স ফরাদ বস্ত্রালয়ের ছাউনিকৃত অ্যালবেস্টারের চাল কেটে দুর্বৃত্তরা বস্ত্রালয়ের ভিতরে প্রবেশ করে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মো. আনার হোসেন লালু ও মো. আফছার আলী মোল্ল্যা বলেন, ‘প্রতিদিনের ন্যায় তাহারা তাদের ব্যবসা শেষে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যায়। এ সুযোগে চোরের দল তাদের দোকানের অ্যালবেস্টারের ছাউনি কেটে দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স ভাঙচুর করে নগদ অর্থ সহ নতুন শাড়ি, লুঙ্গি, বোরকা সহ বিভিন্ন প্রকারের লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আমরা আমাদের দোকান খুলতেই এ চুরির ঘটনা দেখতে পেয়ে সাথে সাথে সকলকে বিষয়টি অবগত করি’। তবে নৌ পুলিশ ফাঁড়ির পাশেই চুরির বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রকার মন্তব্য করতে শোনা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।