ঢাকাThursday , 5 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


November 5, 2020 10:16 pm
Link Copied!

রমিজুল ইসলাম : শহরের পলাশপোলে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আইইউ আইডিপি প্রকল্পের আওতায় পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় তিনি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।’ উক্ত রাস্তাটি স্টেডিয়াম ব্রিজ থেকে শুরু হয়ে পৌরসভার পানি সাপ্লাই কেন্দ্র পর্যন্ত নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার শফিক উদ দৌলা সাগর, ৮নং ওয়ার্ড কাউন্সিলার শফিকুল আলম বাবু, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলার ফারহা দিবা খান সাথী, পৌর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সুবল বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, সাগর দেবনাথ, ঠিকাদার আলতাফ হোসেন, জাকির হোসেন, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।