ঢাকাThursday , 5 November 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনামূল্যে বীজ ধান বিতরণ


November 5, 2020 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটি বায়ার প্রচেষ্টা’ ব্যানারে কৃষকদের উন্নতজাত ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘বায়ার’ এ অনুষ্ঠানের আয়োজন করে। বায়ার’র টেরিটরি অফিসার কৃষিবিদ সুব্রত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বীজ বিতরণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের ৩৩৩ কৃষককে ৩ কেজি করে তেজগোল্ড হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।